ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি Logo আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন, ব্যয় ৩৪০৯ কোটি টাকা Logo ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ Logo ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সহিংসতা, নিহত ১, গ্রেপ্তার ১,৮০০ Logo এনসিপির ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত Logo প্রতিদিন এক কাঁধে ব্যাগ বহন করছেন? ঘাড়-পিঠে বাড়তে পারে ব্যথা Logo ২০২৭ বিশ্বকাপ জিতে ট্রফি খরা কাটাতে চায় পাকিস্তান: ফখর জামান Logo গ্রেপ্তারের একদিন পর শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে Logo ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত Logo ট্রেড লাইসেন্স হবে একক অনলাইন পোর্টালে, যৌথ পরিদর্শনের পরিকল্পনা

এনসিপির ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রংপুর ও ময়মনসিংহ মহানগরসহ দেশের ৯টি জেলা ও মহানগর ইউনিটের কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সাত দিনের মধ্যে এসব ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দলটির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পুনর্গঠিত আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

স্থগিত হওয়া ইউনিটগুলো হলো—রংপুর মহানগর, ময়মনসিংহ মহানগর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, মাগুরা ও গাজীপুর জেলা কমিটি।

এতে আরও বলা হয়, দলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমের পরামর্শক্রমে আগামী সাত দিনের মধ্যে এসব ইউনিটের কমিটি পুনর্গঠনে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে