ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিদিন এক কাঁধে ব্যাগ বহন করছেন? ঘাড়-পিঠে বাড়তে পারে ব্যথা Logo ২০২৭ বিশ্বকাপ জিতে ট্রফি খরা কাটাতে চায় পাকিস্তান: ফখর জামান Logo গ্রেপ্তারের একদিন পর শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে Logo ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত Logo ট্রেড লাইসেন্স হবে একক অনলাইন পোর্টালে, যৌথ পরিদর্শনের পরিকল্পনা Logo প্রান্তিক মানুষের আইনি সহায়তায় প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করার তাগিদ আইনমন্ত্রীর Logo মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, আটক ৬ Logo ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ Logo সাড়ে ৪ ঘণ্টায় প্রধানমন্ত্রীর ১৩ স্থানে আকস্মিক পরিদর্শন Logo অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর টুপটুপ রিসোর্ট, আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এ সময়ের মধ্যে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে ভোটার স্থানান্তরের আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা।

শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে।

এর আগে ভোটার এলাকা পরিবর্তনের জন্য গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল ইসি। পরে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করে গত ২৩ সেপ্টেম্বর চিঠি জারি করে সংস্থাটি। এবার সেই কার্যক্রমের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হলো।

আগামী বছরের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে স্থানীয় সরকারের অন্যতম এই প্রতিষ্ঠানের নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৭ মে পর্যন্ত চলবে ইউপি নির্বাচন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে