ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিদিন এক কাঁধে ব্যাগ বহন করছেন? ঘাড়-পিঠে বাড়তে পারে ব্যথা Logo ২০২৭ বিশ্বকাপ জিতে ট্রফি খরা কাটাতে চায় পাকিস্তান: ফখর জামান Logo গ্রেপ্তারের একদিন পর শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে Logo ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত Logo ট্রেড লাইসেন্স হবে একক অনলাইন পোর্টালে, যৌথ পরিদর্শনের পরিকল্পনা Logo প্রান্তিক মানুষের আইনি সহায়তায় প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করার তাগিদ আইনমন্ত্রীর Logo মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, আটক ৬ Logo ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ Logo সাড়ে ৪ ঘণ্টায় প্রধানমন্ত্রীর ১৩ স্থানে আকস্মিক পরিদর্শন Logo অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর টুপটুপ রিসোর্ট, আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা

ইনানীতে রিসোর্টে আগুন, ১০ পর্যটকের মৃত্যু

কক্সবাজার, প্রতিনিধি

কক্সবাজারের ইনানী বিচ এলাকায় টুপটুপ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৭টা ২৫ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সবুক্তগীন মাহমুদ জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হবে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, কাঠ দিয়ে তৈরি তিনতলা রিসোর্টটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে