ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন Logo ঢাকার সাভারে শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। Logo কক্সবাজারের হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, জব্দ ১ হাজার ৯৩৮ আইফোন Logo বয়স জালিয়াতিতে রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ Logo নরসিংদীতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে Logo সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo গাজীপুরে কলেজছাত্র সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ Logo মাদক অপরাধের বিচারে গতি আনতে দেশে ২২ বিশেষ ট্রাইব্যুনাল গঠন Logo কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫ Logo চট্টগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়তে পারে: পরওয়ার

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। আয়োজনের অংশ হিসেবে টানা সাত দিন দর্শকদের জন্য প্রচার করা হবে প্রয়াত এই জনপ্রিয় নায়কের সাতটি সিনেমা।

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার থেকে ১১ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে সিনেমাগুলো প্রচার করা হবে।

বিশেষ আয়োজনের প্রথম দিন, ৫ সেপ্টেম্বর, প্রচারিত হবে শাহ আলম কিরণ পরিচালিত সিনেমা ‘বিচার হবে’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

পরদিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

৭ সেপ্টেম্বর প্রচারিত হবে শিবলি সাদিক পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৮ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।

আয়োজনের পঞ্চম দিন, ৯ সেপ্টেম্বর, প্রচারিত হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

১০ সেপ্টেম্বর দেখানো হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

বিশেষ আয়োজনের শেষ দিন, ১১ সেপ্টেম্বর, প্রচারিত হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জনপ্রিয় সিনেমাগুলো নিয়ে এই সাত দিনের আয়োজন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে