ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ উদ্ধার Logo বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ আটক ৪ Logo পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগ, ঢাবির শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি Logo সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ, পাঁচ মাস পর নারীর মৃত্যু Logo স্বপ্ন থেকে বড় পর্দায়: বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায় Logo সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী Logo যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, মিলবে টানা পাঁচ দিন Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী Logo গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সইয়ের দাবি নাহিদ ইসলামের

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন, চলছে কেমোথেরাপি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ পাঁচ বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের বর্তমান চিকিৎসা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া। তিনি জানান, তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করতে হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। এ কারণে বর্তমানে কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে।

ক্যানসারের সঙ্গে লড়াই সামিয়ার জন্য নতুন নয়। প্রায় পাঁচ বছর ধরে তিনি এই কঠিন সময় পার করছেন। প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার পর তাকে কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এবার চিকিৎসকেরা জানিয়েছেন, কেমোথেরাপির কারণে তার চুল পড়ে যেতে পারে। তবে বিষয়টিকে ভয় বা মন খারাপের কারণ না বানিয়ে মানসিকভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। নিজের সম্ভাব্য নতুন লুককে আগেভাগেই স্বাগত জানাতে নিজেই নতুন হেয়ারকাট করিয়েছেন।

নিজের এই যাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সামিয়া লিখেছেন, ‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’

ক্যানসারের এই লড়াই কতটা কঠিন, তা যারা নিজেরা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই সবচেয়ে ভালো জানেন বলে উল্লেখ করেন সামিয়া। কঠিন বাস্তবতার মধ্যেও সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াকেই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসার জয় করার অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছিলেন সামিয়া। তখন জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যানসার শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। নিজের সেই অভিজ্ঞতার পর ক্যানসারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমেও কাজ শুরু করেন।

এবার আবারও চিকিৎসার কঠিন সময় পার করতে গিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। তিনি লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
৪৫৬৬ বার পড়া হয়েছে