ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ উদ্ধার Logo বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ আটক ৪ Logo পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগ, ঢাবির শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি Logo সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ, পাঁচ মাস পর নারীর মৃত্যু Logo স্বপ্ন থেকে বড় পর্দায়: বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায় Logo সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী Logo যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, মিলবে টানা পাঁচ দিন Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী Logo গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সইয়ের দাবি নাহিদ ইসলামের

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির পেস্ট স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণ পরিশোধনের পর প্রায় এক কেজি নিখাদ স্বর্ণ পাওয়া যাবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের কর্মকর্তা আল আমিন শেখ।

আটক যাত্রীর নাম আরমান উদ্দিন সিদ্দিকী। তার পাসপোর্ট নম্বর অ১২০২৮৫৩৩।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার ‘জি৯ ৫১৮’ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টা থেকে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।

একপর্যায়ে সন্দেহভাজন যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকী ইমিগ্রেশন কার্যক্রম শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় পৌঁছালে তাকে চিহ্নিত করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা সাদা কস্টেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা তিনটি স্বর্ণের ডিমের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম এবং এগুলো ২৪ ক্যারেটের। স্বর্ণকারের প্রাথমিক প্রত্যয়ন অনুযায়ী, পেস্ট আকারের এসব স্বর্ণ পরিশোধন করার পর আনুমানিক ১ হাজার গ্রাম বা এক কেজি নিখাদ স্বর্ণ পাওয়া যাবে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে