ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করেন লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ী থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করেন।

এর আগে ফুলবাড়ীগেট এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার বক্তব্য পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তবে একটি গোয়েন্দা সংস্থার একজন সদস্য ককটেল নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানার সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ দাবি করেন, মিরেরডাঙ্গা এলাকার দুই যুবদল নেতার নেতৃত্বে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই খানজাহান আলী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে