ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে

ব্রেন টিউমারের কারণে প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ চিকিৎসা ও বিরতি কাটিয়ে ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে।

ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। শুটিংয়ের সময় ধারণ করা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি।’

নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, সমাজে এখনো অনেক ক্ষেত্রে কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা দেখা যায়। সম্পত্তির লোভে চাচা ও আত্মীয়স্বজনের একাংশ নানা অজুহাতে পিতৃহীন পরিবারের ওপর নির্যাতন চালায়। এমনকি তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টাও করা হয়। সমাজের এমনই এক নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে ‘অংশীদার’ নাটকে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ে যেতে হয় তাঁকে। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়।

দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর নতুন নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী। নতুন কাজের মধ্য দিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন—এমন প্রত্যাশা তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে