ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ উদ্ধার Logo বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ আটক ৪ Logo পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগ, ঢাবির শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি Logo সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ, পাঁচ মাস পর নারীর মৃত্যু Logo স্বপ্ন থেকে বড় পর্দায়: বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায় Logo সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী Logo যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, মিলবে টানা পাঁচ দিন Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী Logo গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সইয়ের দাবি নাহিদ ইসলামের

পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগ, ঢাবির শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

পোশাক নিয়ে এক নারী শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক সহযোগী অধ্যাপককে পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিভাগের জরুরি একাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী।

তিনি  বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত করা বা তাকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার বিভাগের নেই।

তাজিন আজিজ বলেন, ওই শিক্ষকের কোর্সগুলো এরই মধ্যে বিভাগের অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে। এ ছাড়া বিভাগের সভায় একটি প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। সেখানে অভিযোগে ওঠা মন্তব্যকে দুঃখজনক উল্লেখ করে বলা হয়েছে, ওই মন্তব্য বিভাগের মূল্যবোধ ও চর্চার প্রতিফলন নয়।

‘ওই মন্তব্য শিক্ষকের ব্যক্তিগত মতামত, বিভাগের নয়,’ বলেন তিনি।

তবে অভিযোগের বিস্তারিত জানাতে রাজি হননি বিভাগের চেয়ারপারসন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সেই  শিক্ষার্থী অভিযোগ করেন, পর্দা করায় ওই শিক্ষক তাকে আসন পরিবর্তন করতে বলেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, শিক্ষক তাকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলেছিলেন। তার বন্ধুও একই ধরনের অভিযোগ করেন।

তবে অভিযোগের বিষয়ে ওই শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে