ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক

ফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএসে, পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীরা তিনভাবে পরীক্ষার ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহের পাশাপাশি দুটি ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে