ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ উদ্ধার Logo বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ আটক ৪ Logo পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগ, ঢাবির শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি Logo সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ, পাঁচ মাস পর নারীর মৃত্যু Logo স্বপ্ন থেকে বড় পর্দায়: বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায় Logo সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী Logo যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, মিলবে টানা পাঁচ দিন Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী Logo গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সইয়ের দাবি নাহিদ ইসলামের

বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম।

আটকরা হলেন—বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন (৩৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরীর পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে মাদক কেনাবেচা, সেবন ও আড্ডা হয়—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় অভিযানের সদস্যরা ঘরে প্রবেশ করেন।

পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, ঘরে প্রবেশের পর চারজনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। পরে বিষয়টি এয়ারপোর্ট থানার পুলিশকে জানানো হলে তারা দেলোয়ার হোসেনের পরিচয় নিশ্চিত করে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইন ও চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দেলোয়ার হোসেন ছাড়া বাকি তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। তারা মাদক সেবনের কথা স্বীকার করায় তাদের ডোপ টেস্ট করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে