ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার Logo মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধার অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ বিজিবির Logo পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান নিয়োগ Logo সৃজনশীল শিক্ষা ও সবুজায়নের নতুন যাত্রা শুরু সোমবার, ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ Logo আইফোন ১৮ সিরিজে এআই, ক্যামেরা ও ব্যাটারিতে বড় পরিবর্তনের আভাস, আসতে পারে প্রথম ফোল্ডেবল আইফোন Logo ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের Logo অক্টোবর লক্ষ্য ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বলছে ইসি Logo বাংলাদেশে এসে এমপি জাহানদার আলী মিয়া ও রাজৈর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালি যুবদল নেতা সুজন মাতুব্বর Logo একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ: জামায়াত আমীর

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানেই ফ্যাসিবাদ থাকবে, সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলা হবে। নতুন বা পুরাতন—কোনো ধরনের ফ্যাসিবাদকেই প্রশ্রয় দেওয়া হবে না এবং অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন এবং সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত গণভোটে জনগণ দুটি ভোট দিলেও কেবল একটি ভোটের মূল্যায়ন করা হয়েছে। অথচ উভয় ভোটই সমান গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বলেন, অতীতে যে শাসনব্যবস্থা শাসকদের ফ্যাসিবাদী করে তুলেছিল, জনগণ সেই ধারার পরিবর্তন চেয়েছিল। এ লক্ষ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ৩১টি রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয় এবং সেই ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়।

জামায়াত আমীরের অভিযোগ, সরকার ইতোমধ্যে মৌলিক সংস্কারের বিষয়গুলোকে উপেক্ষা করেছে। ফলে যেসব কাঠামোগত দুর্বলতার কারণে অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো এখনো বহাল রয়েছে।

দেশের শিক্ষা ও মানবসম্পদ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের বসবাস হলেও সুশিক্ষার অভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হয়নি। উচ্চশিক্ষিতদের একটি অংশও আমানতের খেয়ানত করছেন বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ১৯৪৭ ও ১৯৭১ সালে দুইবার স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। দেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতার কারণে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন পরিবর্তনের আশা দেখেছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের দেওয়া রায় সরকার অগ্রাহ্য করলেও বিরোধী দল তা করবে না। দেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।

মজলিসে শূরার অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে