ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা Logo এলপিজির কমিশন ও চার্জ বাড়ানোর প্রস্তাব, ১২ কেজির সিলিন্ডারের দাম হতে পারে ১,৯৭৬ টাকা Logo দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

নিজস্ব সংবাদ :

ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রূপনগর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একাধিক ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত ইমন মাদবরকে আটক করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় ফরিদ নামে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত আরও একজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানা পুলিশের সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে ইমন মাদবরকে আটক করা হয়। অভিযানের সময় ইমনের কক্ষে মুক্তা নামে এক নারীকে পাওয়া যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেকে ইমন মাদবরের স্ত্রী বলে পরিচয় দেন।

তবে অভিযোগ রয়েছে, মুক্তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকলেও অজ্ঞাত কারণে তাকে আটক করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, আটক ইমন মাদবরকে পুরোনো একটি মামলায় (মামলা নং-১৪, তারিখ: ২৬ অক্টোবর ২০২৫) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ইমন মাদবর রূপনগর থানা বিএনপি নেতা ইউসুফ মাদবরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪৬৩৬ বার পড়া হয়েছে