ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা ওয়াসা মডস জোন-৮-এ জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সফর Logo নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল Logo সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার Logo শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে Logo রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি Logo গ্যাস-বিদ্যুৎ সংকট তীব্র, লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট Logo হাসিনার প্রত্যর্পণ ও সম্পর্কের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পর বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল Logo জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড Logo প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

আইফোন ১৮ সিরিজে এআই, ক্যামেরা ও ব্যাটারিতে বড় পরিবর্তনের আভাস, আসতে পারে প্রথম ফোল্ডেবল আইফোন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন ১৮ সিরিজ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি, তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, এবার শুধু নতুন আইফোন ১৮ সিরিজই নয়, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনও উন্মোচিত হতে পারে।

প্রতিবারের মতো এবারও সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, সেপ্টেম্বরের শেষ ভাগ অথবা অক্টোবরের শুরুতে বাজারে আসবে আইফোন ১৮ সিরিজ। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টারনাসের হাত ধরেই প্রথমবারের মতো নতুন আইফোন উন্মোচিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

দাম বাড়তে পারে

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে র‌্যাম চিপের চাহিদা ও উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়তে পারে আইফোন ১৮ সিরিজের দামে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন আইফোন ১৮ প্রোর সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ১ হাজার ২৯৯ মার্কিন ডলার, যা আগের প্রজন্মের তুলনায় প্রায় ২০০ ডলার বেশি।

যেসব মডেল আসতে পারে

গুঞ্জন অনুযায়ী, এবার আইফোন ১৮, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স—এই তিনটি প্রচলিত মডেলের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন, সম্ভাব্য নাম আইফোন ফোল্ড বা আইফোন ফোল্ড আল্ট্রা, উন্মোচিত হতে পারে।

ডিজাইনে সূক্ষ্ম পরিবর্তন

নকশায় বড় ধরনের পরিবর্তন না এলেও ডিসপ্লের উজ্জ্বলতা বাড়তে পারে। আইফোন ১৮ ও ১৮ প্রোতে ৬.৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

এছাড়া নোটিফিকেশন ও ফ্রন্ট ক্যামেরার জন্য ব্যবহৃত ডায়নামিক আইল্যান্ড আরও ছোট হতে পারে। বেস মডেলের ক্যামেরা বাম্পেও কিছু পরিবর্তনের আভাস মিলেছে।

নতুন রঙ ও শক্তিশালী হার্ডওয়্যার

আইফোন ১৮ প্রোতে সিলভার, ধূসর, হালকা নীল ও ডার্ক চেরি রঙ আসতে পারে বলে জানা গেছে।

সব মডেলেই ১২ জিবি র‌্যাম, নতুন এ২০ ও এ২০ প্রো প্রসেসর, দ্রুতগতির সি২ মডেম, উন্নত ওয়াই-ফাইয়ের জন্য নতুন এ২ চিপ এবং স্যাটেলাইটভিত্তিক ৫জি সংযোগের সুবিধা যুক্ত হতে পারে।

ব্যাটারি ও ক্যামেরায় বড় উন্নয়ন

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সে ৫ হাজার এমএএইচের বেশি ক্ষমতার ব্যাটারি থাকতে পারে, যা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেবে।

সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরায়। নতুন ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে কম আলোতে উন্নত ছবি, আরও বাস্তবসম্মত পোর্ট্রেট, ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার এবং অধিক ডিটেইল ও রঙ পাওয়া যাবে।

আরও স্মার্ট হবে সিরি

আইফোন ১৮-এর সঙ্গে আসতে পারে আইওএস ২৭, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি ব্যবহারকারীর স্ক্রিনে থাকা তথ্য বুঝতে, আরও স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবে। এতে গুগলের জেমিনাই প্রযুক্তির কিছু সুবিধাও যুক্ত হতে পারে।

তবে অ্যাপল জানিয়েছে, সিরিকে মানুষের সঙ্গী হিসেবে নয়, বরং একটি দক্ষ ডিজিটাল সহকারী হিসেবেই উন্নত করা হচ্ছে।

চূড়ান্ত ঘোষণা সেপ্টেম্বরে

এখন পর্যন্ত আইফোন ১৮ সিরিজ নিয়ে প্রকাশিত অধিকাংশ তথ্যই বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র, প্রযুক্তি বিশ্লেষক এবং ফাঁস হওয়া তথ্যের ওপর ভিত্তি করে। সেপ্টেম্বরে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার পরই সব তথ্য নিশ্চিত হবে।

তবে এখন পর্যন্ত পাওয়া আভাস বলছে, নকশায় বড় পরিবর্তন না এলেও কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্যামেরা, প্রসেসিং ক্ষমতা, ব্যাটারি এবং সামগ্রিক পারফরম্যান্সের দিক থেকে আইফোন ১৮ সিরিজ অ্যাপলের অন্যতম শক্তিশালী স্মার্টফোন হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪৫৪৫ বার পড়া হয়েছে