ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুরের অভিযোগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন গুতেরেস ; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল Logo জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে: ওলামা দলের বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী Logo আওয়ামী লীগকে ফেরানোর ইন্ধন দিচ্ছে সরকারের একটি অংশ: গোলাম পরওয়ার Logo জাতিসংঘে তারেক রহমানের ভাষণ: শান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান Logo জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, ওয়াকআউট করলেন কয়েক ডজন প্রতিনিধি

খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীতে আওয়ামী লীগের একটি মিছিল থেকে স্থানীয় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া মওলা বাড়ির সামনের ইসলামিয়া রোডে এ ঘটনা ঘটে।

আক্রান্ত বাড়ির মালিক ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম জানান, বিকেলে বাসায় অবস্থানকালে বাইরে ২০ থেকে ২৫ জনের একটি মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পান। পরে তিনি বাইরে বের হলে মিছিল থেকে তাঁকে সরে যেতে বলা হয়। তিনি ঘরে ঢোকার সময় মিছিলকারীরা তাঁকে ও তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেল ভাঙচুর এবং বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন মঞ্জুরুল আলম। তবে এ ঘটনায় তিনি বা তাঁর পরিবারের কোনো সদস্য হতাহত হননি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তথ্য সংগ্রহ করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে