ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার চলে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী দুই সন্তানের মা এবং রহমত উল্লাহর চাচাতো ভাইয়ের স্ত্রী। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান শেখ রহমত উল্লাহ। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ শুরু করেন। তবে বাড়ি ছাড়ার পর থেকে দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় যান। তারা নিখোঁজ দুজনের সন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে শনিবার রাতে তারা বাড়ি থেকে চলে যান বলে দাবি করেন তিনি।

মরিয়ম বেগমের দুই মেয়ের বয়স ১০ ও ৬ বছর। মায়ের সন্ধানে পরিবারের সদস্যদের সঙ্গে তারাও থানায় যায়।

মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এতে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চলে গেছেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এদিকে, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বর্তমান অবস্থান এবং তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে