ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ২৫০ পয়েন্টে চেকপোস্ট, বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা মহানগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ প্রায় ২৫০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। গতকাল রাত থেকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেক ঘটনায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। কাফরুল থানায় একটি মামলা হয়েছে।’

নিয়াজ মেহেদী বলেন, ঢাকার ২০০টির বেশি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঢাকার অভ্যন্তরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথগুলোতে এ কার্যক্রম চলছে। পাশাপাশি মোটরসাইকেলের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে অবৈধ মোটরসাইকেল ব্যবহার করে কোনো ধরনের নাশকতা চালানো না যায়।

তিনি আরও বলেন, নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে। অপরাধীদের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৭৬, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২০, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৪৬ এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ, ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, অন্যান্য মাদকদ্রব্য, একটি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন ও ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪৫১৫ বার পড়া হয়েছে