ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জনগণের প্রত্যাশা পূরণ করেই স্থানীয় সরকার নির্বাচনে জয় চাই: আমিনুল হক Logo গুলশানের ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিচার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত Logo খুব শিগগিরই লোডশেডিং অনেকটাই কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo নেপাল ও চীনে বন্যা-ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৪০০-এর বেশি Logo বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না ভারতীয় হাইকমিশনার Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

নেপাল ও চীনে বন্যা-ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৪০০-এর বেশি

আন্তর্জাতিক ডেস্ক

নেপাল ও চীনে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে এখনো চার হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভয়াবহ এই দুর্যোগের পর নেপালের বিভিন্ন এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও উদ্ধারকারীদের সাহসিকতা এবং নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের হৃদয়বিদারক নানা ঘটনা সামনে আসছে।

বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মনীষা মাগারকে মৃত বলে ধরে নিয়েছিল তার পরিবার। পরে উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজে শিশুটিকে দেখতে পান তার বাবা-মা। এতে নতুন করে আশার সঞ্চার হয় তাদের মধ্যে।

এদিকে নিখোঁজদের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়াও কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন নদীর পানিতে থাকার কারণে অনেক মরদেহের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ফলে শত শত অজ্ঞাত মরদেহ গণকবরস্থানে দাফন করছে কর্তৃপক্ষ।

নিখোঁজ বিদেশি নাগরিকদের স্বজনরাও তাদের প্রিয়জনের সন্ধানে নেপালে ছুটে এসেছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে প্রায় ৮০ জন মার্কিন নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ বাবা-মায়ের সন্ধানে নেপালে আসা এক মার্কিন চিকিৎসক বলেন, বন্যার সতর্কসংকেত ও সাইরেন শুনে তার বাবা-মা হয়তো গাড়িতে করে অথবা দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ভয়াবহ এই দুর্যোগের পরও দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালি ও আন্তর্জাতিক উদ্ধারকারীরা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে