ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাম ভবন থেকে এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের লাশ দেখতে পায় পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে তিনি থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বিষয়টি তদন্তে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ কক্ষে প্রবেশ করবে।

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে