ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গুলশানে স্পা সেন্টারে অভিযান, ২৮ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দুটি স্পা সেন্টার থেকে ২৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গুলশান-২ এলাকায় এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র রাজধানীর অভিজাত এলাকায় কয়েকটি স্পা সেন্টার পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি দাউদ হোসেন বলেন, রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৪৫৯৯ বার পড়া হয়েছে