ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করার জন্য চারদিকে সুপরিকল্পিত ও গভীর চক্রান্ত চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রয়াত নেতা মাহবুবুল হকমাহবুবুল আলম তারা-র স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চরিত্রহননের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের সমাজ, রাজনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে, যা মূলত রাজনীতিকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র। তিনি বলেন, এ ধরনের প্রবণতা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য শুভ লক্ষণ নয়।

বিএনপি মহাসচিব বলেন, একটি বড় আন্দোলন ও অভ্যুত্থানের পর দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু পরিকল্পিতভাবে গণতন্ত্রকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামো দুর্বল করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠন করা সম্ভব হয়েছে, যা দেশের জন্য ইতিবাচক দিক। বর্তমান সরকারের দায়িত্ব হবে এসব ষড়যন্ত্র চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া।

বিএনপির রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি কোনো বিপ্লবী আদর্শে বিশ্বাস করে না; বরং জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের কল্যাণে কাজ করতে চায়।

স্মরণসভায় প্রয়াত দুই নেতার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা এমন এক সময়ে রাজনীতি করেছেন, যখন রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শের চর্চা ছিল বেশি। তারা জনগণের কল্যাণ, মানুষের সমস্যা সমাধান এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৪৫৬৪ বার পড়া হয়েছে