ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

‘সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়’—মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে, তবে সংবিধান সংস্কারের কথা কখনো বলেনি। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখন যে কথাগুলো নিয়ে তাদের কথা, সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন। আমরা তো বরাবরই বলে এসেছি যে, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।”

তিনি বলেন, বিরোধী দলের কেউ কেউ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন। তবে জনগণই সবচেয়ে ভালো বোঝেন এবং সংবিধান সংশোধন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে সঠিক সিদ্ধান্ত তারাই নেবেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, “জনগণ আমাদের যে ভোট দিয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহারে যা ছিল, সেই ইশতেহারের ভিত্তিতেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভার যৌথ আয়োজক ছিল প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি।

অনুষ্ঠানের শেষে প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৫৬৯ বার পড়া হয়েছে