ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন Logo ৮০-৯০-এর দশকের নস্টালজিয়া: অতীত কি সত্যিই এতটা সোনালি ছিল? Logo মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড অত্যন্ত ঝুঁকিপূর্ণ Logo মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফের ১০০ ডলারের কাছাকাছি তেলের দাম Logo সরকারি দাপ্তরিক যোগাযোগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার নিষিদ্ধ Logo নিকাহ রেজিষ্ট্রার বিষয়ে একাধিক রিট, রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা Logo আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগে ক্যানসার হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারি দাপ্তরিক যোগাযোগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

-

এখন থেকে বাংলাদেশে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে আরও বলা হয়, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সব দপ্তরকে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে