সংবাদ শিরোনাম ::
১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ
সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে মো. সালাহ্উদ্দিন সরকারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন—
- বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রাশেদুল হক।
- বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন-এর চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান হিসেবে এ টি এম আবদুল বারী ড্যানী।
- বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ-এর নির্বাহী সচিব হিসেবে মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)।
- বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন-এর চেয়ারম্যান হিসেবে আবদুল খালেক।
- বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন-এর চেয়ারম্যান হিসেবে মো. শামসুজ্জামান (সুরুজ)।
- বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী রওনাকুল ইসলাম (টিপু)।
- বাংলাদেশ তাঁত বোর্ড-এর চেয়ারম্যান হিসেবে মো. জাকির হোসেন।
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ।
- বাংলাদেশ জুট করপোরেশন-এর চেয়ারম্যান হিসেবে মো. মামুন হাসান।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম।
ট্যাগস :
























