ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত Logo নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল Logo যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা, মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান Logo রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৭২ জন গ্রেফতার, ৫৪ মামলা Logo পটুয়াখালীতে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার, ৫০ মামলা Logo শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে দেখছে ভারত: রণধীর জয়সোয়াল Logo কক্সবাজার সমুদ্রসৈকতে হঠাৎ টর্নেডো, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক চেয়ার-ছাতা Logo ‘সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়’—মির্জা ফখরুল Logo হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যে ৫ অভ্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের

অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএম প্রতিনিধি দলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নিরাপদ শ্রম অভিবাসন, নতুন শ্রমবাজার সম্প্রসারণ এবং অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা, নিরাপদ শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মাহ্দী আমিন বলেন, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ নতুন আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ বাড়ানো, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও কম খরচে অভিবাসন প্রক্রিয়া সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীদের জন্য সহজ ও আধুনিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইওএমের প্রতিনিধি দল বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম তুলে ধরে এবং সরকারের বিভিন্ন উদ্যোগে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়ন, বিদেশগামী কর্মীদের জন্য আধুনিক সেবা নিশ্চিতকরণ এবং সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় সংস্থাটি।

এছাড়া বৈঠকে বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান উদ্বোধনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে