ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৭২ জন গ্রেফতার, ৫৪ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ বিভাগ থেকে ২৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৮৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৮ জন, মিরপুর বিভাগ থেকে ১২১ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৭২৯ পিস ইয়াবা, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ১৬৫ বোতল ফেন্সিডিল, ৬টি মোবাইল ফোন, ২টি মোটরসাইকেল, ১টি সিএনজি, ৩টি টায়ার, ৫টি গাড়ির ব্যাটারি, ১টি ল্যাপটপ টেবিল, ৮টি বিদেশি শাড়ি ও ৩টি থ্রি-পিস উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪৫৫৭ বার পড়া হয়েছে