ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে ওভারহেড ক্যাটিনারি বা বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এ সময় লুপ পদ্ধতিতে সীমিত পরিসরে ট্রেন পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩৪ মিনিট থেকে বিকেল ৫টা ১৩ মিনিট পর্যন্ত এ সমস্যা ছিল বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্মকর্তারা জানান, কাপড়টি অপসারণে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে।

দীর্ঘ সময় মেট্রোরেল চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। বিশেষ করে কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশের বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। একই সঙ্গে উত্তরা উত্তর থেকে কারওয়ান বাজার অংশের যাত্রীরাও সমস্যায় পড়েন।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে ওভারহেড ক্যাটিনারির ওপর কেউ কাপড় ফেলেছিল। এ কারণে নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমরা তখন লুপ করে, অর্থাৎ পার্শিয়াল অপারেশন করেছি। উত্তরা উত্তর থেকে কারওয়ান বাজার পর্যন্ত লুপ করে ট্রেন চালানো হয়েছে। আর কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশে এক পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করেছে। অর্থাৎ মতিঝিল থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন এসেছে।”

নজরুল ইসলাম আরও বলেন, এ সময়ে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয়নি। কাপড়টি অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে