ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫ Logo চট্টগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়তে পারে: পরওয়ার Logo মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী Logo ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের Logo সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা Logo বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসায় কড়াকড়ি Logo মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ Logo নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১১ দিনে ইরানের ১০০ কোটি ডলারের বেশি তেল আয় Logo ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন

সেতু নির্মাণে গতি ফেরাতে এলজিইডির ম্যানেজমেন্ট মিটিং

নিজস্ব সংবাদ :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন “পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতাধীন দেশের বিভিন্ন জেলার সেতু নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এলজিইডি সদর দপ্তরের লেভেল-৪ সভাকক্ষে সকাল ১০:০০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ধীরগতিতে চলমান ১৬টি সেতু নির্মাণকাজের বর্তমান অবস্থা, বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং দ্রুত কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসমা বেগম এবং প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজমুদার। এছাড়াও সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সিনিয়র কনসালট্যান্ট, ফিল্ড ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা সভায় অংশগ্রহণ করেন।

সভায় চলমান সেতু নির্মাণকাজের বাস্তব অগ্রগতি, মাঠপর্যায়ের সমস্যা, কাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ধীরগতির প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এলজিইডি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা ও সমন্বিত তদারকির মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই জনগণের জন্য সেতুগুলো ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৪৫৬৮ বার পড়া হয়েছে