ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত Logo নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল Logo যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা, মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান Logo রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৭২ জন গ্রেফতার, ৫৪ মামলা Logo পটুয়াখালীতে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার, ৫০ মামলা Logo শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে দেখছে ভারত: রণধীর জয়সোয়াল Logo কক্সবাজার সমুদ্রসৈকতে হঠাৎ টর্নেডো, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক চেয়ার-ছাতা Logo ‘সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়’—মির্জা ফখরুল Logo হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যে ৫ অভ্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এ ঘোষণা দেন। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এই উদ্যোগের বিষয়টি তিনি ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সৌদি আরবের গভীর আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরব কীভাবে আরও সহযোগিতা করতে পারে, সে বিষয়েও দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তির বরাদ্দ নিশ্চিত করেছে। এই উদ্যোগ দুই দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রফতানির সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে প্রবেশাধিকার সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান পদ্ধতিগত জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যারা দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রেক্ষাপটে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।

সৌদি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে