ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

ছাত্রদল আমিও করেছি’— কুমিল্লার পুলিশ সুপারের বক্তব্য ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক আলোচনা সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সভায় তিনি বলেন, “ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়।” পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার (১৬ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এর জবাবে পুলিশ সুপার বলেন, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য করা উচিত নয়।

পরে ফখরুল ইসলাম মিঠু পুনরায় অভিযোগ করে বলেন, তথ্য দেওয়ার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না।

জবাবে মো. আনিসুজ্জামান বলেন, “আপনারা নিজেদের শত্রুকেও এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলা হচ্ছে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর দেশে কার্যত কোনো পুলিশ ছিল না। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এখনো পুলিশে ফ্যাসিস্ট সরকারের সময়ের লোকজন রয়েছে। গত ১৭ বছরে বিভিন্ন বিভাগকে দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে। একটি শিশুরও খাওয়া শিখতে ৯-১০ মাস সময় লাগে।”

আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৫৫৮ বার পড়া হয়েছে