ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগে ক্যানসার হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo অটোরিকশা বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১ Logo এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জহুরুলের ৫ দিনের রিমান্ড Logo বাল্যবিবাহ কোনো সমস্যার সমাধান নয়, বরং বড় সংকটের জন্ম দেয়: মাহ্দী আমিন Logo কোরআন-সুন্নাহবিরোধী আইন পাসের পরিণতি শুভ হবে না: গোলাম পরওয়ার Logo পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান, ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ Logo এলজিইডির উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে কর্মশালা Logo সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন

কোরআন-সুন্নাহবিরোধী আইন পাসের পরিণতি শুভ হবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কোরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার চরম দুঃসাহস দেখিয়েছে। কোরআনের বিধানের বিরুদ্ধে হাত দেওয়ার পরিণতি শুভ হবে না। এর আগুনে সরকার নিজেই ছারখার হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অধিকার, গণভোট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও সার সংকটসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন চলছে। এর মধ্যেই গত ৬ সেপ্টেম্বর সংসদে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে শরিয়াহ পরিপন্থী ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হেবা ও ওসিয়তসংক্রান্ত বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত উল্লেখ করে তিনি বলেন, এসব বিধানে পরিবর্তন এনে সরকার কোটি কোটি মুসলমানের ঈমানি অনুভূতিতে আঘাত করেছে।

আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট যুগের জীবনবিধান নয়; বরং কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এটি একটি ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

বিরোধী দলের মতামত উপেক্ষা করে সরকার তড়িঘড়ি করে ‘কালো আইন’ পাস করেছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে গুম ও মানবাধিকার কমিশনসংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়েও সমালোচনা করেন তিনি।

তিনি অবিলম্বে আইনটি প্রত্যাহার করে ওলামায়ে কেরামের মতামত নেওয়ার আহ্বান জানান। অন্যথায় জনদাবি উপেক্ষার পরিণতিতে রাজপথের আন্দোলনের মুখে সরকারকে পদত্যাগে বাধ্য হতে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে