ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এলজিইডির উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে কর্মশালা Logo সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন Logo ঢাকার সাভারে শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। Logo কক্সবাজারের হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, জব্দ ১ হাজার ৯৩৮ আইফোন Logo বয়স জালিয়াতিতে রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ Logo নরসিংদীতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে Logo সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo গাজীপুরে কলেজছাত্র সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ Logo মাদক অপরাধের বিচারে গতি আনতে দেশে ২২ বিশেষ ট্রাইব্যুনাল গঠন Logo কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫

এলজিইডির উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে কর্মশালা

নিজস্ব সংবাদ :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং প্রশাসনিক বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন

কর্মশালায় এলজিইডির আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে এলজিইডির করণীয়, প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং প্রকল্পের সুফল জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সদর দপ্তর, বিভাগীয় ও অঞ্চল পর্যায়ের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভাগীয় ও অঞ্চল পর্যায়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এলজিইডির চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে