ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন Logo ঢাকার সাভারে শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। Logo কক্সবাজারের হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, জব্দ ১ হাজার ৯৩৮ আইফোন Logo বয়স জালিয়াতিতে রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ Logo নরসিংদীতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে Logo সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo গাজীপুরে কলেজছাত্র সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ Logo মাদক অপরাধের বিচারে গতি আনতে দেশে ২২ বিশেষ ট্রাইব্যুনাল গঠন Logo কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫ Logo চট্টগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়তে পারে: পরওয়ার

কক্সবাজারের হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, জব্দ ১ হাজার ৯৩৮ আইফোন

কক্সবাজার, প্রতিনিধি

কক্সবাজারের একটি হোটেল থেকে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন এবং ৩০ থেকে ৪০টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

শুক্রবার কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই ছয় চীনা নাগরিককে আটক করা হয়।

পুলিশ জানায়, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ওই ছয় চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধসংক্রান্ত একটি মামলা হয়েছে।

তবে মামলার নম্বর, আসামিদের নাম কিংবা নির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।

পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কক্সবাজারে এ ধরনের কর্মকাণ্ডে আরও অনেক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র দাবি করেছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা নাগরিক এবং তাইওয়ানের কয়েকজন নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তবে এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততা বা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সূত্রটি আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে তাদের কয়েকজনকে আটক করা হয়।

তবে ওই চীনা নাগরিকরা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন কিংবা হোটেলে অবস্থানকালে কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিলেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

পুলিশ বলছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে