ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ Logo সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজির Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার Logo অপপ্রচার না করে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দিন: আমিনুল হক Logo টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের পক্ষে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি Logo পুরোনো বাণিজ্য মেলার মাঠে মেলার স্থাপনা ভাঙচুর, শিক্ষার্থীদের সচিবালয় স্থাপনে আপত্তি Logo অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানান তিনি।

বুধবার রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর-১, শাহ আলী, দারুস সালামসহ আশপাশের এলাকার বাসিন্দারা অবৈধ দখলের কারণে স্বাভাবিকভাবে চলাচলের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। হকাররা সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। নগরবাসীর চলাচলের পথ ফিরিয়ে দেওয়া নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বুধবার সকাল ১১টায় অভিযান শুরু হয়েছে এবং দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তা চলছিল। অভিযানে স্থানীয় বাসিন্দা, মার্কেট কমিটির কর্মকর্তা ও ব্যবসায়ীরা সহযোগিতা করছেন। দায়িত্বে থাকা পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে কাজ করে যাবেন বলেও জানান তিনি।

নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেখানে গাছ লাগানো হয়েছে এবং সেগুলোর পরিচর্যা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

মিরপুর-১০ নম্বরের মতো মিরপুর-১ নম্বর এলাকাকেও চলাচলের উপযোগী করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ মানুষ ও পুলিশের সহযোগিতায় দখলমুক্ত ফুটপাতের পরিস্থিতি তদারকি করা হবে। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করে বসার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৪৫১৭ বার পড়া হয়েছে