ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, শুধু ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই এ বিষয়টি প্রমাণ করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ‘প্রমাণ করতে হবে রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি প্রমাণ করেছেন।’

তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। পাশাপাশি তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
৪৫১৪ বার পড়া হয়েছে