ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের

নিজস্ব প্রতিনিধি

মানুষের ঘরে থাকা নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় বিপুল পরিমাণ নগদ অর্থ ঘরে পড়ে আছে। তিনি বলেন, “মানুষের ঘরে নগদ টাকা আছে, কিন্তু ব্যাংকের ওপর আস্থা নেই। তাই তারা ব্যাংকে টাকা রাখছেন না।”

তিনি দাবি করেন, অতীতে যারা অর্থ বিদেশে পাচারের চেষ্টা করেছিলেন কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। ফলে দেশের একটি বড় অঙ্কের অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে।

নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, অর্থ নিরাপদ মনে হওয়া জায়গাতেই থাকে। তাই মানুষের আস্থা ফেরাতে ব্যাংকিং ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এতে বিদেশে থাকা অর্থও দেশে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়ে বলেন, সরকার চাইলে দুই মাসের জন্য এসব নোট ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দিতে পারে। যাদের কর নথি (ট্যাক্স ফাইল) নেই, তারা ২৫ শতাংশ কর পরিশোধ করে ওই অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন।

তার মতে, এর মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ হয়ে বিনিয়োগে আসবে, দেশের অর্থনীতিতে গতি ফিরবে এবং বাজেট ঘাটতি মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪৫৮৭ বার পড়া হয়েছে