ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত Logo নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল Logo যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা, মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান Logo রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৭২ জন গ্রেফতার, ৫৪ মামলা Logo পটুয়াখালীতে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার, ৫০ মামলা Logo শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে দেখছে ভারত: রণধীর জয়সোয়াল Logo কক্সবাজার সমুদ্রসৈকতে হঠাৎ টর্নেডো, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক চেয়ার-ছাতা Logo ‘সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়’—মির্জা ফখরুল Logo হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যে ৫ অভ্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

চট্রগ্রাম প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিএনপি অতীতে যেমন সাংবাদিকদের পাশে ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব-এ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানবেগম খালেদা জিয়া সাংবাদিকবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারও সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করছে।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো সংবাদ প্রকাশে বাধা, ভয়ভীতি প্রদর্শন কিংবা চাপ প্রয়োগের কোনো নীতি বর্তমান সরকারের নেই। প্রধানমন্ত্রীও গণমাধ্যমকে নিজস্ব গতিতে চলার নির্দেশনা দিয়েছেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবেন। তবে অপতথ্য ও অসত্য তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো সহজ হয়ে গেছে। এ পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

সাংবাদিকদের বিভিন্ন দাবি প্রসঙ্গে তিনি বলেন, সম্পাদকদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেও সাংবাদিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দেশ পরিচালনায় গঠনমূলক সমালোচনা ও সবার সহযোগিতা প্রয়োজন।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আবাসন সংকট, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৪৫৫৪ বার পড়া হয়েছে