ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বিটিভিসহ আরও ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক

দেশের ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সরাসরি সম্প্রচার নিশ্চিত হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি এবং টি-স্পোর্টস বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা FIFA-এর কাছ থেকে সম্প্রচারস্বত্ব কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টি-স্পোর্টসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তারা বিটিভির কাছ থেকে স্বত্ব নিশ্চিতকরণের চিঠি পেয়েছেন এবং বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবেন। একইভাবে সময় টিভিও আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক Springbok Private Limited বাংলাদেশের জন্য একক সম্প্রচারস্বত্ব কিনলেও স্থানীয় বাজারে প্রত্যাশিত মূল্যে বিক্রি করতে না পেরে চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে দেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতার মাধ্যমে শেষ পর্যন্ত স্বত্বমূল্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়। জানা গেছে, চূড়ান্তভাবে সম্প্রচারস্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ থেকে ৪৯ কোটি টাকার সমান।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকছে। টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দর্শকরা মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ফুটবল ইতিহাসে এবারই প্রথম ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে। এর মধ্যে ১১টি ভেন্যু যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায় অবস্থিত। আগামী ১৯ জুলাই নিউ জার্সি-তে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে পর্দা নামবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৪৫৫৭ বার পড়া হয়েছে