ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার Logo মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধার অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ বিজিবির Logo পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান নিয়োগ Logo সৃজনশীল শিক্ষা ও সবুজায়নের নতুন যাত্রা শুরু সোমবার, ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ Logo আইফোন ১৮ সিরিজে এআই, ক্যামেরা ও ব্যাটারিতে বড় পরিবর্তনের আভাস, আসতে পারে প্রথম ফোল্ডেবল আইফোন Logo ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের Logo অক্টোবর লক্ষ্য ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বলছে ইসি Logo বাংলাদেশে এসে এমপি জাহানদার আলী মিয়া ও রাজৈর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালি যুবদল নেতা সুজন মাতুব্বর Logo একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

বাংলাদেশে এসে এমপি জাহানদার আলী মিয়া ও রাজৈর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালি যুবদল নেতা সুজন মাতুব্বর

অলি আহাদ, মাদারীপুর

ইতালির লা স্পেজিয়া (La Spezia) বিএনপি যুবদলের সভাপতি ও মাদারীপুর জেলার কৃতি সন্তান সুজন মাতুব্বর গত ২৪ জুন ২০২৬ ইতালি থেকে বাংলাদেশে আসেন।

বাংলাদেশে পৌঁছে তিনি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলজার আহমেদ চিশতী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সুজন মাতুব্বর তার নিজ গ্রাম হাসানকান্দির যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করেন। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।

এদিকে, একই দিন বিকেলে তিনি রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এলাকায় মাদকদ্রব্য নির্মূল, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, সুজন মাতুব্বর দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করলেও রাজনীতির পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত অবদান রেখে আসছেন। শিক্ষা, যোগাযোগ ও জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগে তার সম্পৃক্ততা স্থানীয় মানুষের কাছে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে