ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ এক যুবক গ্রেফতার

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় অবৈধ মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে চোলাই মদসহ এক যুবককে আটক করেছে লামা থানা পুলিশ। জানা যায়, ৯ জানুয়ারি ২০২৬ রাত ১১টার দিকে  জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানার সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ীর এসআই (নিরস্ত্র) খন্দকার সেলিম শাহরিয়ার জীবন স্ট্যালিন–এর নেতৃত্বে একটি দল লামা পৌরসভার ৫নং সরই ইউনিয়নের কম্পোনিয়া এলাকায় আলিফ ল্যাবরেটরীজ (ইউনানী) লিমিটেড কোম্পানির গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে অঞ্জন কর্মকার (২৯) নামের এক যুবককে আটক করে। আটককৃত আসামীর পিতা দিলীপ কর্মকার, মাতা নেপালী কর্মকার, সাং—বাজারপাড়া, ২৯৩নং ছাগলখাইয়া মৌজা, লামা পৌরসভা, থানা—লামা, জেলা—বান্দরবান। এ সময় তার কাছ থেকে ৮ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৪৫৯৭ বার পড়া হয়েছে