ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন

ঢাকা, ১৪ জুন

নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে নরসিংদী মেডিকেল কলেজকে সরকারি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদনের কথা জানানো হয়। এর মাধ্যমে দেশের সরকারি মেডিকেল শিক্ষা ব্যবস্থায় নতুন একটি প্রতিষ্ঠান যুক্ত হলো।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজেরও অনুমোদন রয়েছে। সর্বশেষ নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদনের ফলে চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে সরকারের উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেল।

সংশ্লিষ্টরা মনে করছেন, নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ পাবে এবং স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
৪৫৩২ বার পড়া হয়েছে