ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫ Logo চট্টগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়তে পারে: পরওয়ার Logo মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী Logo ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের Logo সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা Logo বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসায় কড়াকড়ি Logo মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ Logo নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১১ দিনে ইরানের ১০০ কোটি ডলারের বেশি তেল আয় Logo ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন

মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের শেষের দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকারের উদ্যোগে পর্যাপ্ত টিকা আনা হয়েছে।

শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ইতিমধ্যে রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এসব হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় মাসে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও দাবি করেন তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও কর্মস্থলে দায়িত্ব পালন নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রোগীরাও এখন চিকিৎসার মান ও হাসপাতালের পরিবেশ উন্নত হওয়ার কথা বলছেন। খাবারের মানও ভালো হয়েছে বলে রোগীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন।

তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো আগামী ছয় মাসের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও দ্রুত চালুর আশ্বাস দেন তিনি।

পরবর্তীতে বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শনে যান।

এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৪ বার পড়া হয়েছে