সংবাদ শিরোনাম ::
লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ এক যুবক গ্রেফতার
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় অবৈধ মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে চোলাই মদসহ এক যুবককে আটক করেছে লামা থানা পুলিশ। জানা যায়, ৯ জানুয়ারি ২০২৬ রাত ১১টার দিকে জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানার সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ীর এসআই (নিরস্ত্র) খন্দকার সেলিম শাহরিয়ার জীবন স্ট্যালিন–এর নেতৃত্বে একটি দল লামা পৌরসভার ৫নং সরই ইউনিয়নের কম্পোনিয়া এলাকায় আলিফ ল্যাবরেটরীজ (ইউনানী) লিমিটেড কোম্পানির গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে অঞ্জন কর্মকার (২৯) নামের এক যুবককে আটক করে। আটককৃত আসামীর পিতা দিলীপ কর্মকার, মাতা নেপালী কর্মকার, সাং—বাজারপাড়া, ২৯৩নং ছাগলখাইয়া মৌজা, লামা পৌরসভা, থানা—লামা, জেলা—বান্দরবান। এ সময় তার কাছ থেকে ৮ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :























