ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা Logo এলপিজির কমিশন ও চার্জ বাড়ানোর প্রস্তাব, ১২ কেজির সিলিন্ডারের দাম হতে পারে ১,৯৭৬ টাকা Logo দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা Logo শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল Logo নেতানিয়াহুবিরোধীদের ‘পয়েন্টের ভিত্তিতে জয়’ দেখছেন লাপিদ

মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানে এমপি, জাহানদার আলী মিয়া

মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে অংশগ্রহণ করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা জাহানদার আলী মিয়া।

শনিবার সকালে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এমপি জাহানদার আলী মিয়া। তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে ও ময়লা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, “মাদারীপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলা শহরের কোথাও কোনো ময়লার স্তূপ থাকতে দেওয়া হবে না। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”

কর্মসূচির অংশ হিসেবে তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণবিষয়ক লিফলেট বিতরণ করেন। জেলা সার্কিট হাউস থেকে শুরু করে পুরো লেক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত মাদারীপুর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
৪৬৩২ বার পড়া হয়েছে