ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

ঢাকা, নিজস্ব প্রতিবেদক

জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত মৌজা রেটকে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী জরিপের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে সরকারি নির্ধারিত মৌজা রেট ও প্রকৃত বাজারদরের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এর ফলে জমি নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে সরকার একটি কমিটি গঠন করেছে এবং মৌজাভিত্তিক জরিপের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণের কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, কৃষিজমি ও অন্যান্য শ্রেণির জমির জন্য পৃথক মূল্যায়ন করা হবে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মৌজা রেট পুনর্নির্ধারণ করা হলে সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত হবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

অর্থমন্ত্রীর ভাষ্য, মৌজা রেট বাজারমূল্যের কাছাকাছি আনা গেলে জমি ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে কর ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ আরও শক্তিশালী হবে।

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ, মোহাম্মদ আমিন উর রশিদ, সর্দার মো. সাখাওয়াত হোসেন, জহির উদ্দিন স্বপন, আ ন ম এহছানুল হক, জোনায়েদ সাকি, নাসিমুল গনি, ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মো. আবদুর রহমান খান এবং মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারের আশা, মৌজা রেট পুনর্নির্ধারণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জমি ও আবাসন খাতে লেনদেন আরও স্বচ্ছ হবে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
৪৫৭২ বার পড়া হয়েছে