ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

মুগদা থানা পুলিশ-এর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

নিজস্ব সংবাদ :

রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মুগদা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ মে) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে মুগদা থানার একটি টিম দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারে থাকা তিন নারী ও দুই পুরুষসহ মোট পাঁচজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
৪৬১১ বার পড়া হয়েছে