ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণের তিন দিনের মাথায় ফাটল, ক্ষুব্দ জনসাধারণ

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী – দওপাড়া লিংক রোডের কার্পেটিং করার তিন দিনের মাথায় ফাটল দেখা দিয়েছে। স্হানীয় জনসাধারণ ও পরিবহন চালকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। রবিবার সকালে সদর উপজেলার স্হানীয় সরকার প্রকৌশলী কাজী কামরুল ইসলাম ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে মিডিয়ার কাছে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে রাস্তায় কার্পেটিং শেষ হয়েছিলো। যান চলাচল সীমিত রাখার চেষ্টা করলেও রাতে পন্যবাহী ভারি পরিবহন চলাচলের কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি শুক্রবার সকালে ভূমিকম্পের প্রভাবেও রাস্তায় ফাটল দেখা দিয়েছে। আমরা খুব দ্রুত সংস্কার করার জন্য ঠিকাদারকে বলে দিয়েছি। তিনি আরও বলেন, কতৃপক্ষ এখনো ঠিকাদারকে বিল দেয়নি, চলমান সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে নজরদারি রাখবো। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গ্রামীণ সড়ক গুলো ১০ টন ওজনের পরিবহন চলাচলের উপযোগী, কিন্তু এখানে ৩০ থেকে ৪০ টন পন্য নিয়েও ভারী পরিবহন চলাচল করে বিধায় গ্রামীণ সড়ক গুলো অতি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

ঠিকাদার মো: শাহজাহান বলেন, বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ হয়েছে রাস্তার, ভারি পরিবহন চলাচলের জন্য নিষেধ করা হলেও গভীর রাতে বালু পরিবহন করা ড্রাম ট্রাকের কারণে রাস্তার কার্পেটিং এ ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি শুক্রবার সকালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবেও রাস্তার ক্ষতি সাধন হয়েছে। তবে আমরা দ্রত সংস্কারে হাত দিব। স্হানীয় বাসিন্দা ও বিএনপি নেতা কামাল হোসেন ( দাদা কামাল) বলেন, আমার এলাকার জনসাধারণের অভিযোগের ভিওিতে আজ সকালে আমি সরকারি প্রকৌশলীকে নিয়ে এসেছি, ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪৬৫০ বার পড়া হয়েছে