ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র Logo মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ সতর্কতা যুক্তরাষ্ট্রের Logo টনসিলাইটিস: কারণ, লক্ষণ, চিকিৎসা ও কখন প্রয়োজন অপারেশন Logo বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার দাবি আনুষ্ঠানিক নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আহসান লাবিব Logo পছন্দের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: মাহ্দী আমিন Logo দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা, যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক; চলে গেলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীর সেতুতে একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে যান এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের অভিযানে যুবককে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই যুগল পূর্বপরিকল্পনা অনুযায়ী আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে যান। সেতুতে কিছুক্ষণ কথা বলার পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতু থেকেই পুরো ঘটনাটি দেখেন। পরে তিনি শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পাশাপাশি যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৫৬২ বার পড়া হয়েছে