ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী Logo ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রণোদনা, ২০২৬-২৭ বাজেটকে স্বাগত ব্যবসায়ীদের Logo বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিতর্ক, তিন লাল কার্ড দেখিয়ে আলোচনায় রেফারি সাম্পাইয়ো Logo ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট হয়ে অনুশীলনে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেজ

ইউটিউবে শাবনূরের ‘রঙ্গনা’

নিজস্ব সংবাদ :

বেশ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশির ভাগ শুটিংও হয়েছে। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই অভিনেত্রী। কথা ছিল, অস্ট্রেলিয়া থেকে ফিরে শুটিং করবেন তিনি। কিন্তু সহসাই শাবনূর দেশে না ফেরায় আরাফাত হোসেন পরিচালিত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ সিনেমাটির ২০ মিনিটের শুটিং নিয়ে একটি পর্ব বানিয়ে ই্‌উটিউবে ছেড়েছেন। এ বিষয়ে সিনেমাটির প্রযোজক মৌসুমী মিথিলা বলেন, শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করবো। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারবো না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়াতে লুকও মিলবে না। ভাবলাম দর্শকদের বঞ্চিত করে লাভ কী। যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক। প্রসঙ্গত, বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
৪৬৩৯ বার পড়া হয়েছে