ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র Logo মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ সতর্কতা যুক্তরাষ্ট্রের Logo টনসিলাইটিস: কারণ, লক্ষণ, চিকিৎসা ও কখন প্রয়োজন অপারেশন Logo বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার দাবি আনুষ্ঠানিক নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আহসান লাবিব Logo পছন্দের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: মাহ্দী আমিন Logo দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

দীর্ঘ বিরতির পর দেশে মুক্তির পথে ভারতীয় সিনেমা, প্রথম তালিকায় ‘আওয়ারাপান-২’

বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সাফটা (SAFTA) চুক্তির আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান-২’ দেশে আমদানি ও মুক্তির প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত মঙ্গলবার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ছবিটি আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি আমদানির অনুমোদন চাওয়া হয়েছে।

আগামী ১৪ আগস্ট ভারতে মুক্তি পাবে ‘আওয়ারাপান-২’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনের ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

এদিকে, ইয়াশ অভিনীত ‘টক্সিক’ এবং শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদনের জন্য খুব শিগগিরই এ দুটি সিনেমার আবেদনও মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের অধিকাংশ সময় নতুন বাংলা সিনেমার অভাবে দেশের অনেক প্রেক্ষাগৃহ দর্শক সংকটে পড়ে। ইতোমধ্যে কয়েকটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং আরও কিছু হল বন্ধ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এ পরিস্থিতিতে মানসম্মত বিদেশি সিনেমা নিয়মিত আমদানির দাবি দীর্ঘদিনের।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আওয়ারাপান-২’-এর আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও দ্রুত করা হবে। ভবিষ্যতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনতে চাই। সব নিয়ম মেনেই আমরা কাজ করছি। অনুমতি পেলে মুক্তিতে কোনো সমস্যা হবে না।

তিনি আরও জানান, সাফটা চুক্তির শর্ত অনুযায়ী ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমা ভারতে রপ্তানিরও সুযোগ রয়েছে। এরই মধ্যে কয়েকটি বাংলাদেশি সিনেমা ভারতে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে সেগুলোর মুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৫৬৫ বার পড়া হয়েছে